এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে এবং ক্ষমতায় যাওয়ার কোনো পথ না পেয়ে বিরোধীদল দিশেহারা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মাদারীপুরের ডাসার উপজেলার ৪১টি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে এমপি খোকন তালুকদার বলেন, “যারা কথার ঝুড়ি নিয়ে দেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে চায়, তাদের ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। নির্বাচনের আগে যারা নানা প্রতিশ্রুতির ফুলঝুড়ি নিয়ে মানুষের পাশে থাকার কথা বলেছিল, আজ সংকটে বা উৎসবে তাদের আর দেখা মিলছে না। মাদারীপুর-৩ আসনের প্রতিটি পূজামণ্ডপ ঘুরেও তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। আজ কোথায় জামায়াত? এখন তো তাদের আর মাঠে দেখা যায় না।”
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর এবং সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
পূজামণ্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ এবং জেলা পুলিশ সুপার ফজলে এলাহী উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিল পারভেজ, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ, ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
---
এপ্রিল ১৪, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফুটবল | ২১ অক্টোবর, ২০২৬
জাতীয় | ২১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৬
বিনোদন | ২১ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।