এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে এক ব্যতিক্রমী প্রচারণায় নেমেছেন চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক পারভেজ শেখ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেয়ে জান্নাতুলকে সঙ্গে নিয়ে ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে নিজ বাড়ি থেকে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নির্বাচনী এলাকা পরিদর্শনে বের হন পারভেজ শেখ। শোভাযাত্রাটি কাউলিবেড়া ইউনিয়নের ঝুমারকান্দা, বিশরীকান্দা, জঙ্গলকান্দা, নিশ্চিন্তপুর ও খাটরা উত্তরপাড়াসহ বিভিন্ন সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ প্রদক্ষিণ করে। মণ্ডপগুলোতে পৌঁছে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সার্বিক খোঁজখবর নেন। এ সময় ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পূজামণ্ডপে উপহারস্বরূপ আর্থিক অনুদান তুলে দেন তিনি।
তবে এদিনের প্রচারণায় সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর শিশু কন্যা জান্নাতুল। বাবার হাত ধরে মণ্ডপে মণ্ডপে ঘুরে উপস্থিত সবার কাছে বাবার জন্য ভোট ও দোয়া চায় সে। ছোট্ট জান্নাতুলের এমন নিষ্পাপ আবেদন এবং সাবলীল কথা উপস্থিত সাধারণ মানুষের হৃদয় ছুঁয়ে যায়, যা পুরো প্রচারণায় এক ভিন্নধর্মী মানবিক ও আবেগঘন আবহ তৈরি করে।
পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি পারভেজ শেখ এলাকার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তিনি স্থানীয় সমস্যা, নাগরিক দুর্ভোগ ও বিভিন্ন অভাব-অভিযোগের কথা মনোযোগ দিয়ে শোনেন। ইউনিয়নকে একটি আধুনিক ও জনকল্যাণমুখী হিসেবে গড়ে তুলতে অসমাপ্ত কাজগুলো দ্রুত সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন এই চেয়ারম্যান প্রার্থী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডা. মো. মামুন মোল্লা, হাবিব শেখ, ফিরোজ শেখ, স্বপন তালুকদার, মাসুদুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় যুবসমাজের নেতৃবৃন্দ।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফুটবল | ২১ অক্টোবর, ২০২৬
জাতীয় | ২১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৬
বিনোদন | ২১ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।