এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, নজরুলের সাহিত্য ও জীবনদর্শন তরুণ প্রজন্মকে অন্যায়, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি একটি মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে অনুপ্রাণিত করবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসন আয়োজিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত এক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে (অডিটোরিয়াম) এ সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “নজরুল কেবল বিদ্রোহের কবি নন; তিনি মানবতা, সাম্য, স্বাধীনতা ও মুক্তির কবি। তাঁর সাহিত্যকর্মে অন্যায় ও শোষণের বিরুদ্ধে যেমন বজ্রকণ্ঠের প্রতিবাদ রয়েছে, তেমনি রয়েছে মানুষের প্রতি গভীর ভালোবাসা ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয়।” নজরুলচর্চাকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষার্থীদের নজরুলের জীবন ও দর্শনের সঙ্গে গভীরভাবে পরিচিত করে তুলতে হবে। নজরুল বর্ষ উদ্যাপনের মূল সার্থকতা কেবল আনুষ্ঠানিক আয়োজনে নয়, বরং তাঁর সাম্য ও মানবতার দর্শন ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে ধারণ করার মধ্যেই নিহিত।
বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের কথা তুলে ধরে সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, এ দেশের সংস্কৃতি বহুত্ববাদী ও বৈচিত্র্যময়। পাহাড় ও সমতলের মেলবন্ধনে ৫০টিরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে সুখে-দুঃখে সহাবস্থান করছে। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির এই বৈচিত্র্যের মধ্যেই বাংলাদেশের আসল শক্তি ও ঐক্য নিহিত।
মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাজী সালিমা হক মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোছা. রাশিদা খাতুন।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন মহম্মদপুর আমিনুর রহমান কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. মতিউর রহমান, নড়াইলের এস এম আহাদ আলী কলেজের অধ্যক্ষ মৈমুর আলী মৃধা এবং কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুচ আলী।
সেমিনার শেষে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মহম্মদপুর উপজেলায় তাঁর পরিদর্শন কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অক্টোবর ২২, ২০২৫
মে ১৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১৬ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।