এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুরে একটি ওয়ালটন শোরুমের আড়ালে বিএসটিআই-এর অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া আইসক্রিম তৈরি ও বাজারজাত করার দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মহিলা কলেজের সামনে অবস্থিত ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা সজল আহমেদ। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম খায়রুল ইসলাম।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে ওয়ালটন পণ্যের শোরুমের আড়ালে দীর্ঘদিন ধরে কোনো বৈধ ছাড়পত্র ও মান নিয়ন্ত্রণ ছাড়াই বিভিন্ন ব্র্যান্ডের নামে আইসক্রিম উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত করা হচ্ছিল। এছাড়া আইসক্রিমের প্যাকেটে উল্লেখিত প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ঠিকানাতেও ব্যাপক অসঙ্গতি পাওয়া যায়।
স্থানীয়দের অভিযোগ, প্রায় তিন বছর ধরে লোকচক্ষুর আড়ালে শোরুমটির ভেতরে এ অবৈধ কার্যক্রম চলছিল। অনুমোদনহীন ও ভেজাল আইসক্রিম বিক্রির ফলে স্থানীয় জনস্বাস্থ্য, বিশেষ করে শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা সজল আহমেদ জানান, "জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে অনুমোদনহীনভাবে খাদ্যপণ্য তৈরি ও বিক্রি করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে এ ধরনের ভেজালবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"
জুন ২০, ২০২৫
মে ২৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।