এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে আরও একবার বাংলাদেশের সমৃদ্ধ লোকসংগীত ও সংস্কৃতি তুলে ধরতে যাচ্ছেন কণ্ঠশিল্পী সূচনা শেলী। কিরগিজস্তানে অনুষ্ঠেয় ঐতিহ্যবাহী ও বহুল আলোচিত ‘ওয়ার্ল্ড নোম্যাড গেমস’-এর ষষ্ঠ আসরের সাংস্কৃতিক পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।
বিশ্বের বিভিন্ন দেশের যাযাবর জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারা উদযাপনে আয়োজিত এই বৈশ্বিক আসরটি আগামী ১ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। এশিয়ার বিভিন্ন দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্যের এই মিলনমেলায় সূচনা শেলীর সঙ্গে অংশ নেবে তাঁর ব্যান্ড ‘দিব্যজ্ঞানী’।
এবারের আসরের ফোক গানের প্রতিযোগিতায় সূচনা শেলী ও তাঁর দল বাংলার মাটি ও মানুষের জীবনসংগ্রাম, মরমি দর্শন এবং লালন সাঁইয়ের মানবতাবাদী ভাবধারাকে সুরের মাধ্যমে বিশ্বমঞ্চে তুলে ধরবে।
আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সূচনা শেলী বলেন, “বাংলাদেশের লোকসংগীত কেবল আমাদের সংস্কৃতির অংশ নয়, এর সঙ্গে মিশে আছে এ দেশের মানুষের জীবনবোধ, দর্শন, আত্ম-অনুসন্ধান ও মানবিকতার এক দীর্ঘ ঐতিহ্য। এমন একটি আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে সেই গান ও দর্শনকে বিশ্ববাসীর সামনে তুলে ধরার সুযোগ পাওয়া অত্যন্ত আনন্দের ও গর্বের।”
তিনি আরও যোগ করেন, “আমাদের মূল লক্ষ্য কেবল প্রতিযোগিতায় অংশ নেওয়া নয়; বরং বাংলার মরমি সংগীতের স্বকীয়তা ও লালনের মানবতাবাদী দর্শনকে বিশ্বদরবারে যথাযথভাবে উপস্থাপন করা।”
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালে কিরগিজস্তানে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় শতাধিক দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান (রানার্সআপ) অর্জন করেছিলেন সূচনা শেলী। অতীতের সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এবারও বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন এই শিল্পী।
জুলাই ৩০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মধ্যপ্রাচ্য | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।