এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সুন্দরবনের দুবলার চর সংলগ্ন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ‘এফভি মায়ের দোয়া’ নামের একটি ফিশিং ট্রলারসহ ১২ জেলেকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত রবিবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে ১২ জন জেলেকে নিয়ে ট্রলারটি সাগরে মাছ ধরতে যায়। সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে পৌঁছালে হঠাৎ ফিশিং ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি মাঝসমুদ্রে ভাসতে থাকে।
পরদিন সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে এক জেলে ট্রলারের মালিকপক্ষকে দুর্ঘটনার বিষয়টি জানান। খবর পেয়ে ট্রলার মালিক তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর **১৬১১১**-এ ফোন করে সহায়তা চান।
জরুরি সহায়তার বার্তা পাওয়ার পরপরই কোস্ট গার্ড স্টেশন দুবলার একটি উদ্ধারকারী দল সাগরে বিশেষ অভিযান পরিচালনা করে। গভীর সমুদ্রে ট্রলারটির সঠিক অবস্থান শনাক্ত করে ভেতরে থাকা ১২ জন জেলেকেই নিরাপদে উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি খাবার ও প্রয়োজনীয় জরুরি সহায়তা দেওয়া হয়েছে। বর্তমানে উদ্ধার হওয়া বোটসহ জেলেদের তাঁদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সমুদ্রে জেলেদের জানমালের নিরাপত্তায় কোস্ট গার্ড সবসময় সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে এ ধরনের উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সেপ্টেম্বর ৫, ২০২৬
জুলাই ২২, ২০২৬
সেপ্টেম্বর ৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মধ্যপ্রাচ্য | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।