এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মি. ইউরিস ভ্যান বোমেল (Joris van Bommel) বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর ২৯ মিন্টো রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ-নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত ও খোলামেলা আলোচনা হয়।
আলোচনাকালে বিরোধীদলীয় নেতা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ুজনিত সংকট মোকাবিলা এবং রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় নেদারল্যান্ডস সরকারের ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
অন্যদিকে, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জাতীয় সংসদে বিরোধী দলের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। তিনি দেশের টেকসই উন্নয়ন ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির স্বার্থে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দেন এবং এ লক্ষ্যে সরকার ও বিরোধী দলের মধ্যে নিয়মিত সংলাপ ও আলোচনার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বৈঠকে উভয় পক্ষই ভবিষ্যতে দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠক শেষে বিরোধীদলীয় নেতা ডাচ রাষ্ট্রদূতকে তাঁর সরকারি বাসভবনে জুলাই আন্দোলনের স্মৃতিবিজড়িত বিভিন্ন গ্রাফিতি ঘুরে দেখান।
এ সময় নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল অ্যাফেয়ার্স) মি. জাওয়াদ আজাউই এবং সিনিয়র পলিটিক্যাল অ্যাডভাইজার মি. লুবাইন চৌধুরী মাসুম উপস্থিত ছিলেন।
বিরোধীদলীয় নেতার পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর।
জুলাই ৭, ২০২৪
আগস্ট ৩১, ২০২৫
এপ্রিল ৩০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মধ্যপ্রাচ্য | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।