এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আশুলিয়ায় সরকারি জমি উদ্ধার, ৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (০৯ মে) সকালে জেলা প্রশাসক ঢাকার নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি)মোঃ আশরাফুর রহমান ।
এব্যাপারে এ কর্মকর্তা জানান, আশুলিয়া রাজস্ব সার্কেলাধীন বড় রাঙ্গামাটিয়া মৌজার সি এস, এস এ ০১ নং দাগ হতে সৃষ্ট বি আর এস দাগ নং ৭৭ ও ৭৮ এ জমির পরিমাণ ২৯.৬৮ শতাংশ। যাহা সি এস, এস এ, আর এস, বি আর এস চারটি রেকর্ডেই ১নং খাস খতিয়ান ভুক্ত সরকারি জমি। যা সরেজমিনে উদ্ধার করে সরকারের দখলে ও নিয়ন্ত্রণে আনা হয় এবং জেলা প্রশাসক ঢাকা এর নামে সাইনবোর্ড স্থাপন করা হয়। উদ্ধারকৃত জমির বাজারমূল্য আনুমানিক সাড়ে তিন কোটি টাকা। এই সম্পত্তির উপর নির্মাণকৃত সকল অবৈধ স্থাপনা আগামী ১ সপ্তাহের মধ্যে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এ কর্মকর্তা আরো জানান, যে বা যাহারা এই সরকারি সম্পত্তি আত্মসাতের চেষ্টায় বেদখল করে রেখেছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।