এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার আশুলিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে নবগঠিত সংগঠন ‘আশুলিয়া সাংবাদিক ক্লাব’-এর সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২ নভেম্বর) স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাংবাদিকদের এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিকবৃন্দ। গঠিত আহ্বায়ক কমিটিতে মো. শামীম আহমেদ-কে আহ্বায়ক, জাকির আহমেদ জীবন-কে যুগ্ম আহ্বায়ক, কেএম সবুজ-কে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহান আহমেদ সানাউল, বাবু তিস্তা, জহুরুল ইসলাম ও আব্দুল্লাহ আল মনির।
সভায় বক্তারা বলেন, আশুলিয়ায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক ঐক্য ও অধিকার রক্ষার লক্ষ্যেই এই সংগঠন কার্যকর ভূমিকা রাখবে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করে নিয়মিত কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এ সময় উপস্থিত সাংবাদিকরা নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনের উন্নয়নে সার্বিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
ফেব্রু ২৭, ২০২৫
এপ্রিল ২৫, ২০২৫
জুন ২১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।