এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৬-২০২৮ কার্যকালের জন্য আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। দলের রুকনদের (সদস্যদের) গোপন ভোটে তিনি সর্বাধিক ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো এই পদে নির্বাচিত হন।
রবিবার (২ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়। দলের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার (১ নভেম্বর) রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের রুকনদের (সদস্যদের) অংশগ্রহণে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনার পর নির্বাচন কমিশন ফলাফল চূড়ান্ত করে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ২০২৬-২০২৮ কার্যকালের জন্য সর্বাধিক ভোটে বিজয়ী হয়ে পুনরায় আমির নির্বাচিত হন ডা. শফিকুর রহমান।
ডা. শফিকুর রহমান এর আগে ২০২০-২০২২ এবং ২০২৩-২০২৫ কার্যকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করেন।
নভেম্বর ১০, ২০২৫
জুলাই ১৬, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
পাবনা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
বরিশাল | ৯ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।