এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজনৈতিক কৌশলের দোহাই দিয়ে বিএনপি কখনো গোপন বা সুপ্ত বেশ ধারণ করেনি বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে বিএনপি সব সময় বুক চিতিয়ে লড়াই করেছে এবং ভবিষ্যতেও স্বজনহারা পরিবারগুলোর পাশে থাকবে।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ আয়োজিত এই সভায় সারা দেশ থেকে ভুক্তভোগী পরিবার ও স্বজনরা অংশ নেন।
তারেক রহমান বলেন, ‘বিগত ফ্যাসিবাদী শাসনামলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা প্রতিটি মামলাই ছিল রাজনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত। যারা অবর্ণনীয় নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। তবে এত গুম-খুন ও নির্যাতনের পরেও বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছেড়ে যাননি। কৌশলের নামে তারা কখনো আত্মগোপন বা ছদ্মবেশের আশ্রয় নেননি।’
শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা প্রতিশ্রুতি দেন, জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গুম ও খুনের শিকার শহীদদের নামে দেশের বিভিন্ন সড়ক ও স্থাপনার নামকরণ করা হবে।
সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের বিতর্কিত ভূমিকা লক্ষ্য করেছি। তবে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি ধৈর্যের পরিচয় দেবে। কোনো ষড়যন্ত্র করেই বিএনপিকে দমন করা যাবে না।’
গণতন্ত্রের পথ রুদ্ধ করার চেষ্টা চলছে উল্লেখ করে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘নানা অজুহাতে কেউ কেউ গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায়। তাদের সফল হতে দেওয়া যাবে না। কারণ গণতন্ত্রের পথ রুদ্ধ হলে তা হবে শহীদদের রক্তের সঙ্গে চরম বেইমানি।’
সভায় উপস্থিত ভুক্তভোগী পরিবারের সদস্যরা তাদের ওপর ঘটে যাওয়া নির্মমতার বিচার ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ইসলাম | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।