এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির অষ্টম দিনের কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন (ইসি) ভবনের অডিটরিয়ামে এই শুনানি শুরু হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজকের কার্যতালিকায় ৫১১ থেকে ৬১০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আগামীকাল রবিবার (১৮ জানুয়ারি) ইসিতে আপিল শুনানির শেষ দিন।
এর আগে অনুষ্ঠিত শুনানিতে কমিশনে জমা পড়া ৪৩টি আবেদনের নিষ্পত্তি করা হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা ১৮টি আপিল মঞ্জুর করে প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়েছে এবং ১৭টি আপিল নামঞ্জুর করা হয়েছে। পাশাপাশি মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা ৪টি আপিল খারিজ করে দিয়েছে কমিশন। এছাড়া শুনানি শেষে আরও ৪টি আপিল আবেদন রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।
নির্বাচনের সংশোধিত তপশিল অনুযায়ী, ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে নির্বাচনসংক্রান্ত সব আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন এবং প্রতীক বরাদ্দ দেবেন।
প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনী প্রচারণা, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। পরিশেষে, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জুন ৯, ২০২৬
জুলাই ২০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ইসলাম | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।