এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘বহু সন্তান আজও অপেক্ষায় আছে, তাদের গুম হয়ে যাওয়া বাবা একদিন ফিরে এসে দরজায় কড়া নাড়বেন। বহু মা এখনো আশায় আছেন, হারিয়ে যাওয়া সন্তানটি আবার ‘মা’ বলে ডাকবেন। এই অপেক্ষা রাষ্ট্রের জন্য একটি বড় দায়।’— গুম ও রাষ্ট্রীয় নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানিয়ে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপির পরিবার’ নামের দুটি সংগঠনের যৌথ উদ্যোগে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান ঘোষণা দেন, আগামীতে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সড়ক এবং সরকারি-বেসরকারি স্থাপনার নামকরণ শহীদদের নামে করা হবে। তিনি বলেন, ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন, গত ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম এবং ’২৪-এর জুলাই বিপ্লবে যাঁরা শহীদ হয়েছেন—তাদের আত্মত্যাগ যেন প্রজন্ম থেকে প্রজন্মে স্মরণীয় থাকে, সে লক্ষ্যে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হবে।’
গণতন্ত্রকামী মানুষকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপি নেতা বলেন, ‘যারা বিতর্ক সৃষ্টি করে গণতন্ত্রের পথকে পুনরায় নস্যাৎ বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যেন সফল না হন।’ তিনি নির্বাচন কমিশন প্রসঙ্গে মন্তব্য করে বলেন, ‘সম্প্রতি তাদের বিতর্কিত ভূমিকা দেখা গেছে। তবে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি ধৈর্যের পরিচয় দিতে চায়।’
গুম ও হত্যার বিচার প্রসঙ্গে তারেক রহমান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘গণতান্ত্রিক সরকার গঠিত হলে গুম ও রাষ্ট্রীয় সহিংসতার শিকার প্রতিটি অন্যায়ের বিচার নিশ্চিত করা হবে। গুম ও রাষ্ট্রীয় সহিংসতার শিকার পরিবারগুলোর কষ্ট এত গভীর যে, তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাওয়া কঠিন।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী শাসনামলে আমাদের হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, অনেককে হত্যা করা হয়েছে। হাজারেরও বেশি মানুষ গুম হয়েছেন। আজ এখানে উপস্থিত অনেকের পরিবার এখনো স্বজনদের ফেরার অপেক্ষায় আছেন।’
দলের নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করে তারেক রহমান বলেন, ‘কৌশলের নামে বিএনপির কর্মীরা কখনো গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেননি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এমন আপসহীন ভূমিকা রাখতে পারেন, ষড়যন্ত্র বা অপপ্রচার চালিয়ে সেই দলকে কেউ দাবিয়ে রাখতে পারবে না।’
সীমাবদ্ধতা সত্ত্বেও গুম হওয়া মানুষদের খুঁজে বের করার এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান বিএনপির এই শীর্ষ নেতা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।