এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রবাসে থেকেও নাড়ির টান আর দেশের মানুষের প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ফরিদপুরের এক রেমিট্যান্স যোদ্ধা। হাড় কাঁপানো শীতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফরিদপুরের সদরপুরে এক হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন কাজাখস্তান প্রবাসী ফরহাদ আকন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নুরুল ইসলাম।
পৌষের হাড় কাঁপানো শীতে যখন বিপর্যস্ত জনজীবন, ঠিক তখনই ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নে উষ্ণতার পরশ নিয়ে এলেন কাজাখস্তান প্রবাসী ফরহাদ আকন।
শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় চরবিষ্ণুপুরের ঐতিহ্যবাহী জরিপের ডাঙ্গী হাফিজিয়া মাদ্রাসার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজন করা হয় এই মানবিক কর্মসূচির।
বাংলাদেশ কাজাখস্তান কমিউনিটির সভাপতি ও শিক্ষক ফরহাদ আকনের ব্যক্তিগত উদ্যোগে, এলাকার প্রায় এক হাজার হতদরিদ্র পরিবারের হাতে তুলে দেওয়া হয় কম্বল ও খাবার। শুধু তাই নয়, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে স্থানীয় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করা হয় বিভিন্ন ক্রীড়া সামগ্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন প্রবাসীর পিতা আব্দুল ওহাব আকন।
ছেলের এমন মহৎ কাজে গর্বিত বাবা আব্দুল ওহাব আকন বলেন, সুদূর প্রবাসে থাকলেও ফরহাদ দেশের গরীব-দুঃখী মানুষের কথা ভোলেননি। তার পাঠানো উপহারে এলাকার মানুষ শীতের কষ্ট থেকে কিছুটা রেহাই পাবে—এটাই তাদের বড় প্রাপ্তি।
অন্যদিকে, মুঠোফোনে প্রবাসী ফরহাদ আকন জানান, আর্তমানবতার সেবায় তার এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
মনোমুগ্ধকর এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মিজানুর রহমান রাজি, মুফতি জাকির হোসেন ফরিদী, হাজী আব্দুস সালাম, শাহ আলম সানাল, জাহিদুল হক মাস্টার এবং শেখ ফজলুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শীতবস্ত্র পেয়ে অসহায় মানুষের মুখে যে হাসির ঝিলিক দেখা গেছে, তা প্রবাসীদের এমন উদ্যোগে আরও উৎসাহিত করবে বলে মনে করেন এলাকাবাসী।
এপ্রিল ৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।