এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলায় এক প্রতিবন্ধী যুবতীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো. কাইয়ুম মোল্যা (৪৫) নামে দুই সন্তানের জনক এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে তাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা সাধুপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কাইয়ুম মোল্যা ওই গ্রামের মো. রোকন মোল্যার ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
মামলা সূত্রে জানা গেছে, সম্প্রতি ভাওয়াল ইউনিয়নের ২৮ বছর বয়সী এক প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে বিভিন্ন সময় একাধিকবার ধর্ষণ করে কাইয়ুম মোল্যা। এর ফলে ওই প্রতিবন্ধী যুবতী গর্ভবতী হয়ে পড়েন।
বিষয়টি জানাজানি হলে শুক্রবার রাতে ভুক্তভোগীর পরিবার সালথা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কাইয়ুম মোল্যাকে গ্রেপ্তার করে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, একাধিকবার ধর্ষণের ফলে এক প্রতিবন্ধী যুবতী গর্ভবতী হয়ে পড়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করলে অভিযুক্ত কাইয়ুম মোল্যাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।