এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর পৌরসভার হেলিপোর্ট বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী বক্কার শেখের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
সোমবার সকালে হেলিপোর্ট বাজারের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে বক্তারা দাবি করেন, একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বক্কার শেখের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে অপপ্রচার বন্ধের দাবি করেন।
বক্তারা বলেন, বাজারের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বিভিন্ন সময়ে বক্কার শেখ সক্রিয় ভূমিকা পালন করেছেন। এতে ক্ষুব্ধ একটি পক্ষ তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ডকে অনভিপ্রেত ও দুঃখজনক বলে উল্লেখ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মোমিন শেখ, জামাল মোল্লা ও জাকির মোল্লাসহ বাজারের অন্যান্য ব্যবসায়ীরা। এ সময় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।