এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুর উপজেলায় প্রথমবারের মতো ভিয়েতনামী সরিষা ও বিশ্বজুড়ে সমাদৃত 'সুপারফুড' কিনোয়া চাষ করে সফলতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষক মোঃ তামজিদ হোসেন।
উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা ব্লকে এই নতুন জাতের ফসল দুটির বাম্পার ফলন দেখে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
নহাটা ইউনিয়নের বেজড়া গ্রামের বাসিন্দা কৃষক মোঃ তামজিদ হোসেন জানান,আধুনিক কৃষির প্রতি আগ্রহ থেকে তিনি ইন্টারনেটে ভিয়েতনামী সরিষার গুনাগুন সম্পর্কে জানতে পারেন। এরপর অনলাইনের মাধ্যমেই বীজ সংগ্রহ করেন। কৃষি অফিসের পরামর্শ ও কারিগরি সহযোগিতায় তিনি ১৫ শতক জমিতে এই সরিষার আবাদ করেন।
তামজিদ হোসেন আশাবাদ ব্যক্ত করে বলেন,
"ভিয়েতনামী সরিষার ফলন সাধারণ জাতের তুলনায় বেশ ভালো। মাত্র ১৫ শতক জমি থেকে আমি ৫ মণ সরিষা পাব বলে আশা করছি।
সরিষার পাশাপাশি তামজিদ তার প্রায়-১৩ শতক জমিতে চাষ করেছেন বিদেশি উচ্চমূল্যের ফসল 'কিনোয়া' যাকে বিশ্বজুড়ে 'সুপারফুড' হিসেবে গণ্য করা হয়। স্বল্প খরচে এবং কম পরিশ্রমে এই ফসলের চমৎকার বৃদ্ধি দেখে তিনি উচ্ছ্বসিত।
নহাটা ইউনিয়নের পানিঘাটা ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ এমলাচুর জামান জানান, তামজিদ হোসেন একজন উদ্যমী কৃষক। তার এই ব্যতিক্রমী উদ্যোগে কৃষি বিভাগ শুরু থেকেই পাশে রয়েছে। তিনি বলেন,
"তামজিদ হোসেনকে আমরা নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছি। রবি মৌসুমের এই ফসলগুলো চাষ করে তিনি লাভবান।
বিশেষ করে কিনোয়া মানবদেহের জন্য অত্যন্ত পুষ্টিকর ও উপকারী। তার সাফল্য দেখে অন্য কৃষকরাও এখন এই চাষে আগ্রহী হচ্ছেন।
ভিয়েতনামী সরিষা: সাধারণ সরিষার চেয়ে ফলন বেশি এবং জীবনকাল সাশ্রয়ী।
কিনোয়া: এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার এবং এমিনো অ্যাসিড থাকায় এর বাজারমূল্য অনেক বেশি।
মহম্মদপুরের মাটিতে এই নতুন জাতের ফসলের সফল আবাদ আগামীতে এ অঞ্চলের কৃষি অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আগস্ট ১৫, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।