এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতে নিজের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র প্রতিবাদ জানাতেই তাৎক্ষণিকভাবে দেশে ফিরে এসেছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, এই আচরণ কোনো ব্যক্তির সঙ্গে নয়, বরং রাষ্ট্র ও সরকারের প্রতিনিধির সঙ্গে করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের সাপ্তাহিক কার্যক্রম নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি ভারতের দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা এবং এর প্রেক্ষিতে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলবের ঘটনার সূত্র ধরে তথ্য উপদেষ্টা তাঁর অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, "আমি সরকারের প্রতিনিধি হিসেবে ভারতে গিয়েছিলাম। সেখানে আমার সাথে যা হয়েছে, তা কোনো সাধারণ ব্যক্তির সাথে নয়, বরং রাষ্ট্র বা সরকারের প্রতিনিধির সাথে ঘটেছে। তাই তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই আমি দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিই।"
এই সিদ্ধান্তে কোনো বাহ্যিক চাপ ছিল না উল্লেখ করে তিনি বলেন, "রাষ্ট্র বা সরকারের দায়িত্ব ও মর্যাদার জায়গা থেকেই স্বতঃস্ফূর্তভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় আমাদের হাইকমিশনারের কোনো ভুল বা ত্রুটি ছিল না।"
তিনি আরও যোগ করেন, এই নীতি শুধু ভারতের জন্য নয়; বিশ্বের অন্য যেকোনো দেশ যদি বাংলাদেশের কোনো প্রতিনিধির সাথে এমন অনভিপ্রেত আচরণ করে, তবে তাদের ক্ষেত্রেও বাংলাদেশ সরকার একই অবস্থান গ্রহণ করবে।
অবশ্য এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো চির ধরবে না বলে আশা প্রকাশ করেন ডা. জাহেদ উর রহমান। কূটনৈতিক সম্পর্কের গভীরতার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, "বন্ধু পাল্টানো গেলেও প্রতিবেশী পাল্টানো যায় না। এই চিরন্তন সত্যটি বাংলাদেশের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, তেমনি ভারতের ক্ষেত্রেও সমানভাবে সত্য।"
সংবাদ সম্মেলনে নিজের পাসপোর্ট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা স্পষ্ট করে বলেন, "আমার কূটনৈতিক (ডিপ্লোম্যাটিক) পাসপোর্ট নেওয়া হয়নি। তবে আমার পাসপোর্টে সার্ক (SAARC) স্টিকার যুক্ত ছিল। আর পাসপোর্টে সার্ক স্টিকার থাকলে আলাদা করে কূটনৈতিক পাসপোর্টের প্রয়োজন পড়ে না।"
জুন ২৩, ২০২৬
জানু ২০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।