এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এই বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের তুলনামূলক নির্জন একটি অংশে আকস্মিকভাবে ককটেলটি বিস্ফোরিত হয়। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলেও প্ল্যাটফর্মের ওই অংশটি ফাঁকা থাকায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা জানান, “২ নম্বর প্ল্যাটফর্মের নির্জন এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কে বা কারা এই নাশকতা ঘটানোর চেষ্টা করেছে, তাদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।”
তিনি আরও জানান, ঘটনার পর থেকে কমলাপুর রেলস্টেশনের সার্বিক নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশেষ করে প্ল্যাটফর্মভিত্তিক পুলিশি টহল জোরদার করা হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটতে পারে।
আগস্ট ২৫, ২০২৬
সেপ্টেম্বর ৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।