এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তুহিনের বাড়ি থেকে নিহত কিশোরের ব্যবহৃত আইফোনটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত মোট তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী লালমাই পাহাড়ের সানন্দা এলাকায় তুহিনের বাড়িতে অভিযান চালিয়ে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। কোটবাড়ি পুলিশ ফাঁড়ি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৩ বছর বয়সী অপ্রতিম নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ। ফুটেজে অপ্রতিমের সঙ্গে তুহিন নামের এক তরুণকে দেখতে পেয়ে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লালমাই পাহাড়-সংলগ্ন সানন্দা এলাকায় তুহিনের বাড়িতে অভিযান চালিয়ে অপ্রতিমের আইফোনটি উদ্ধার করা হয়।
তুহিনকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আনাস ও ফাহিম আহমেদ নামের আরও দুইজনকে আটক করেছে পুলিশ। বর্তমানে তাদের তিনজনকেই নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে অপ্রতিম নিখোঁজের ঘটনায় পুলিশের উদ্ধার তৎপরতার কার্যকারিতা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে। স্বজনদের অভিযোগ, নিখোঁজের পরপরই জিডি করা হলেও পুলিশ জীবিত অবস্থায় শিশুটিকে উদ্ধার করতে পারেনি; পরদিন বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে পুলিশ জানায়, জিডি হওয়ার পর থেকেই কুমিল্লা জেলা পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম যৌথভাবে রাতভর সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। তবে আইফোনের অবস্থান শনাক্ত করার প্রযুক্তিগত প্রক্রিয়া (এলআইসি বার্তা) সম্পন্ন হতে কিছুটা সময় লাগে। তাছাড়া ফোনটির নেটওয়ার্ক হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট অবস্থান চিহ্নিত করা জটিল হয়ে পড়েছিল।
নিখোঁজের পর দ্রুত প্রযুক্তিগত সহায়তা নিয়ে উদ্ধার অভিযান চালালে শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো কি না—তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সেপ্টেম্বর ১০, ২০২৬
সেপ্টেম্বর ৫, ২০২৬
আগস্ট ২৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফুটবল | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ২১ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২১ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।