এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কক্সবাজারের উখিয়ায় ইনানী সৈকতসংলগ্ন একটি পর্যটন রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
শনিবার সকালে উখিয়ার পাটকটেক এলাকায় অবস্থিত ‘টুপ টুপ রিসোর্টে’ এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ২৫ মিনিটের দিকে রিসোর্টটিতে আগুন লাগার খবর পায় নিয়ন্ত্রণ কক্ষ। খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সকাল ৮টা থেকে উদ্ধার তৎপরতা শুরু করে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে রিসোর্টের ভেতর থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা তালহা বিন জসিম এক বার্তায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অক্টোবর ১, ২০২৬
সেপ্টেম্বর ২৬, ২০২৬
সেপ্টেম্বর ১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ১৭ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৭ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১৭ অক্টোবর, ২০২৬
মাগুরা | ১৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।