এবার সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্কঃ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১০ এএম
শেয়ার করুন:
এবার সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে একই রাতে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যাত্রাবাড়ী ও কমলাপুর রেলস্টেশনের পর এবার সচিবালয় মেট্রোরেল স্টেশনসংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে পল্টন এলাকার সচিবালয় মেট্রোরেল স্টেশনের পাশের সড়কে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তিনি বলেন, “বিকট শব্দ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ শুরু করেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে।”

এর মাত্র কিছুক্ষণ আগে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ব্যস্ততম কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা।

এর আগে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। সেখানে বিস্ফোরণে মো. বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক আহত হন।

একই রাতে রাজধানীর ব্যস্ততম পৃথক তিনটি স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। নাশকতা ঠেকাতে এবং জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।