এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী তিন সংবাদমাধ্যম—সিএনএন, পলিটিকো ও এমএস নাউ-এর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণার পরদিনই শনিবার হোয়াইট হাউসে প্রবেশ করতে গিয়ে বাধার মুখে পড়েন এই প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।
মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ এবং ‘এবিসি নিউজ’-এর প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার সকালে নিরাপত্তা বুথ থেকে এই তিন গণমাধ্যমের সাংবাদিকদের ফিরিয়ে দেওয়া হয় এবং তাঁদের প্রেস পাস জব্দ করা হয়।
এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করার ঘোষণা দেন। ট্রাম্প লেখেন, “মার্কিন প্রেসিডেন্ট, ট্রাম্প প্রশাসন কিংবা যুক্তরাষ্ট্রের বিষয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কোনো গণমাধ্যমের নিয়মিতভাবে মনগড়া গল্প ও মিথ্যা প্রচার করার সুযোগ থাকা উচিত নয়।” তিনি আরও ইঙ্গিত দেন যে ভবিষ্যতে অন্যান্য সংবাদমাধ্যমের ওপরও একই ধরনের বিধিনিষেধ জারি হতে পারে।
এবিসি নিউজ জানায়, শনিবার সকালে সিএনএনের এক প্রতিবেদক ও একজন ফটোসাংবাদিক হোয়াইট হাউসের নিরাপত্তা ফটকে পৌঁছালে তাঁদের আটকে দেয় সিক্রেট সার্ভিস। তাঁদের প্রেস ব্যাজ অকার্যকর (ডিঅ্যাক্টিভেট) করে দিয়ে সেগুলো নিয়ে নেওয়া হয়।
এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে সিএনএন এক বিবৃতিতে বলেছে, “সরকারি হস্তক্ষেপ ছাড়া স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের অধিকার মার্কিন সংবিধান আমাদের দিয়েছে। এই নিষেধাজ্ঞা গণমাধ্যমের মৌলিক অধিকারের ওপর একটি বেআইনি আঘাত।”
পলিটিকো-এর প্রধান সম্পাদক জোনাথন গ্রিনবার্গার বলেন, তাঁদের একজন সাংবাদিককে হোয়াইট হাউসে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং তাঁর প্রেস কার্ড জব্দ করা হয়েছে। তিনি জানান, সংবিধানের ‘ফার্স্ট অ্যামেন্ডমেন্ট’ অনুযায়ী সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় তাঁরা আইনি লড়াইসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবেন।
একইভাবে এমএস নাউ এক বিবৃতিতে জানায়, তাঁদের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। গণতন্ত্রে স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার ভূমিকা রক্ষায় প্রতিষ্ঠানটি তাঁদের কর্মীদের পাশে রয়েছে এবং অধিকার পুনর্বহালে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।
এদিকে সাংবাদিকদের প্রবেশাধিকার কেড়ে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের (ডব্লিউএইচসিএ) প্রেসিডেন্ট জ্যাকি হাইনরিখ। তিনি অবিলম্বে সাংবাদিকদের প্রেস পাস ফিরিয়ে দিয়ে প্রবেশাধিকার পুনর্বহালের আহ্বান জানিয়েছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত হোয়াইট হাউসের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফুটবল | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ২১ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২১ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।