এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে চার বছরের শিশুকন্যাকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন নিলুফা বেগম (২৯) নামের এক নারী। শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত নিলুফা বেগম চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিহিকৃষ্ণপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন। 'নিরব' নামে তাঁর ১০ বছরের একটি ছেলেও রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনটি দর্শনা হল্ট স্টেশনে প্রবেশের ঠিক মুহূর্তে নিলুফা বেগম তাঁর চার বছরের শিশুকন্যাকে প্ল্যাটফর্মে রেখে হঠাৎ চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন।
তাত্ক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে কাছের একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দর্শনা হল্ট স্টেশন জিআরপি ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রফিক জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে নিহত নারী দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। দীর্ঘদিনের অসুস্থতা থেকে তৈরি হওয়া তীব্র মানসিক অস্থিরতা ও বিষণ্নতা থেকেই তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, শনিবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না।
আগস্ট ২৪, ২০২৬
সেপ্টেম্বর ১৫, ২০২৬
সেপ্টেম্বর ৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।