মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

অনলাইন ডেস্কঃ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৫:১৯ পিএম
শেয়ার করুন:
মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, শনিবার দুপুর ২টা ৩৮ মিনিটের দিকে দুর্ঘটনার খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। 

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জানান, দুর্ঘটনার তীব্রতায় প্রাইভেটকারের চালক ঘটনাস্থলেই মারা যান। পরে তাঁর মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গাড়িতে থাকা অন্য চারজনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে আরও জানা গেছে, চালকসহ পাঁচজন আরোহী নিয়ে প্রাইভেটকারটি মহাসড়কের পাশের ‘মিয়ামি রেস্টুরেন্ট’ থেকে খাওয়া-দাওয়া শেষে ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে ‘নিউ বলেশ্বর’ নামের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামের দিকে যাওয়ার পথে জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।