এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নরসিংদীর মনোহরদীতে সতীনকে ফাঁসানোর উদ্দেশ্যে নিজের আড়াই বছর বয়সী কন্যাসন্তানকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। হত্যার পর শিশুটির মরদেহ সতীনের বিছানায় রেখে বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে পালিয়ে যান তিনি। এ ঘটনায় অভিযুক্ত মা রহিমা টুনীকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে নিজের অপরাধ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তিনি।
নিহত শিশুর নাম তানজিমা (আড়াই বছর)। সে মনোহরদী উপজেলার নয়াপাড়া গ্রামের নজরুল ইসলাম ও তাঁর দ্বিতীয় স্ত্রী রহিমা টুনীর মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, নজরুল ইসলামের প্রথম স্ত্রী হনুফা বেগমকে ফাঁসাতে বেশ কিছুদিন ধরে পরিকল্পনা করছিলেন দ্বিতীয় স্ত্রী রহিমা টুনী। সেই পরিকল্পনা অনুযায়ী, তিনি নানিবাড়ি থেকে গোপনে নিজের শিশুকন্যা তানজিমাকে নিয়ে যান। পরে মনোহরদীর খিদিরপুর এলাকার পাড়াতলা গ্রামের একটি পুকুরে নিয়ে পানিতে চুবিয়ে শিশুটিকে হত্যা করেন।
হত্যাকাণ্ডের পর রহিমা স্বামীর বসতঘরে যান এবং সুযোগ বুঝে দরজা খুলে সতীন হনুফা বেগমের বিছানায় চাদর পেঁচিয়ে তানজিমার নিথর দেহ রেখে দেন। এরপর কাউকে কিছু না জানিয়ে বাইরে থেকে দরজায় পুনরায় তালা লাগিয়ে কৌশলে পালিয়ে যান, যাতে হত্যাকাণ্ডের সম্পূর্ণ দায় সতীনের ওপর বর্তায়।
পরবর্তীতে তালাবদ্ধ ঘর থেকে শিশুর মরদেহ উদ্ধার হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় নিহত শিশুর নানি ফিরোজা বেগম বাদী হয়ে মনোহরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তে নেমে গোপন সংবাদের ভিত্তিতে মা রহিমা টুনীকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই বেরিয়ে আসে হত্যাকাণ্ডের লোমহর্ষক এই তথ্য।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, সতীনকে ফাঁসানোর উদ্দেশ্যেই রহিমা টুনী নিজের সন্তানকে হত্যা করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তারের পর আদালতে তোলা হলে তিনি স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি দেন। আদালত তাঁর জবানবন্দি গ্রহণ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
নিজের গর্ভের সন্তানকে এভাবে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় পুরো এলাকায় চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।
সেপ্টেম্বর ২০, ২০২৬
আগস্ট ২৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ১১ অক্টোবর, ২০২৬
রাজবাড়ী | ১১ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১১ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ১১ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।