মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগভর্তি ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, পলাতক ১

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১১ অক্টোবর, ২০২৬ ৬:২৬ পিএম
শেয়ার করুন:
মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগভর্তি ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, পলাতক ১

পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে ট্রলি ব্যাগে লুকানো চার কেজি গাঁজাসহ সুভ সাচকী (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অলিউর রহমান (৪৯) নামের অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যান। 

রোববার (১১ অক্টোবর) দুপুরে মঠবাড়িয়া থানা-পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুরের পুলিশ সুপারের দিকনির্দেশনা ও মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তীর তত্ত্বাবধানে এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দাউদখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চালিতাবুনিয়া গ্রামের একটি বসতঘরে তল্লাশি চালায় পুলিশ। 

তল্লাশির একপর্যায়ে ঘরের ভেতর থাকা একটি ট্রলি ব্যাগ থেকে তিনটি প্যাকেটে মোড়ানো অবস্থায় মোট চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে সুভ সাচকীকে হাতেনাতে গ্রেপ্তার করা সম্ভব হলেও অলিউর রহমান পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী জানান, আটক সুভ সাচকীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

তিনি আরও জানান, ঘটনার মূল রহস্য উদঘাটন ও মাদকের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে আসামিকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে। এ ছাড়া পলাতক অলিউর রহমানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।