এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক স্কুল ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার শাপলেজা ইউনিয়নের বাদুরতলী গ্রামে ধানক্ষেতের পাশে একটি নালা থেকে ১৪ বছর বয়সী ইমরান হোসেন ধলুর মরদেহ উদ্ধার করে মঠবাড়িয়া থানা পুলিশ।
ইমরান হোসেন ধলু উপজেলার বাদুরতলী গ্রামের মনির হোসেন আকনের ছেলে এবং শাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
ইমরানের চাচা ফারুক হোসেন আকন জানান, শুক্রবার সন্ধ্যায় ইফতার করে ঘুরতে বের হয়েছিল ইমরান, এরপর সে আর বাড়ি ফিরে না আসায় রাতভর স্বজনরা তাকে খুঁজে পায়নি। শনিবার সকাল ৭টার দিকে স্থানীয় কৃষকরা ধান ক্ষেতের পাশে নালার মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন।
পরে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, "ইমরান হোসেন ধলুর মৃত্যু রহস্য উদঘাটনে তদন্ত চলছে। এই ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।"
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ফেব্রু ৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।