এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপির) সিনিয়র কর্মী সেলিম ভুইঁয়া (৫০) নিজ বাড়িতে স্ট্রোক হয়ে মৃত্যুবরণ করেছেন। তার অকাল মৃত্যুতে থানচি ও চন্দনাইশ এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে পড়ে।
শনিবার (২৯ মার্চ) দুপুরে চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার বটতলী গ্রামে বৈলতলী ভূইয়া বাড়িতে স্ট্রোক করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা বটতলী গ্রামের হারুনুর রশীদের ভাই সেলিম ভুইঁয়া দীর্ঘদিন ধরে বান্দরবানের থানচি উপজেলার বলীবাজারে ফার্মেসী দোকানের ব্যবসা পরিচালনা করতেন। এর পাশাপাশি তিনি বলীবাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক, বলীবাজার বাজার পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবং জাতীয়তাবাদী দল বিএনপির এক সক্রিয় কর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তার মৃত্যুতে বান্দরবান জেলার বিএনপি আহবায়ক সাবেক সাংসদ সাচিংপ্রু জেরী, উপজেলার বিএনপি সভাপতি ও জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো, বিএনপি সহযোগী সংগঠনের নেতা কর্মী এবং এলাকার গুণিজনরা শোক প্রকাশ করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সেলিম ভুইঁয়াকে আগামীকাল রবিবার চন্দনাইশ নিজ বাড়িতে দাফন করা হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।