এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নাজিরপুর উপজেলা বিএনপির সদস্যদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বিকেলে নাজিরপুর শহীদ জিয়া কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে দোয়া ও ইফতার মাহফিল কমিটির সভাপতি সাইফুল ইসলাম (লিটন)-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব এস. এম. রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জননেতা মো. নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম কিসমত, জেলা কৃষকদলের সভাপতি নাছির আহম্মেদ (বাচ্চু), উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজউল করিম লিটন, সাবেক জেলা বিএনপির সদস্য হিরুয়ার রহমান মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. বেলায়েত হোসেন মাঝি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহেল শিকদার, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিলটন প্রমুখ।
বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এসময় নাজিরপুর উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জুলাই ২০, ২০২৫
সেপ্টেম্বর ২৮, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফুটবল | ২৩ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ জুন, ২০২৬
ফুটবল | ২৩ জুন, ২০২৬
ফুটবল | ২৩ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।