এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের একটি মামলায় পাঁচ আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) পিরোজপুরের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মেহেদী আল মাসুদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ঘটিচড়া এলাকার মো. কুদ্দুস, হবিগঞ্জের বাহুবল এলাকার কাশেম ওরফে কাদের মোল্লা, শাহরাস্তি এলাকার রবিউল আলম ওরফে মানিক, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার জামাল শিকদার ওরফে জিয়া এবং কক্সবাজারের কুতুবদিয়া এলাকার পলাশ চৌধুরী।
আদালত সূত্রে জানা যায়, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২-এর ৭ ধারায় আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ৩ জুন মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলাটির বিচার কার্যক্রম পিরোজপুরের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে পরিচালিত হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ দণ্ডাদেশ দেন।
রায় ঘোষণার সময় জামাল শিকদার ওরফে জিয়া এবং পলাশ চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন। তবে অপর তিন আসামি মো. কুদ্দুস, কাশেম ওরফে কাদের মোল্লা ও রবিউল আলম ওরফে মানিক পলাতক রয়েছেন। পলাতক আসামিরা গ্রেপ্তার অথবা আদালতে আত্মসমর্পণের পর থেকে তাদের সাজা কার্যকর হবে বলে রায়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
আইন আদালত | ৬ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৬ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৬ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৬ অক্টোবর, ২০২৬
রাজধানী | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।