এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জনসেবা নিশ্চিতকরণ, সরকারি দপ্তরগুলোর সাথে সাধারণ মানুষের মেলবন্ধন তৈরি এবং নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়ন তদারকিতে ব্যস্ত সময় পার করছেন পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর) আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। সম্প্রতি টানা ১২ দিনের (৭ অক্টোবর থেকে ১৮ অক্টোবর) এক নিবিড় সফরে এসে নানামুখী গণমুখী কর্মকাণ্ডের মাধ্যমে সর্বমহলে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি।
সফরকালে মাসুদ সাঈদীর কর্মসূচির মধ্যে ছিল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষা উপকরণ হিসেবে ফ্যান ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ। ডেঙ্গুর বিস্তার রোধে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তিনি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এছাড়া পিরোজপুর পৌরসভাসহ নাজিরপুর, সদর ও জিয়ানগরে কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে নাগরিক সেবার মান নিশ্চিত ও জনআকাঙ্ক্ষা পূরণের তাগিদ দেন।
জেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় অংশ নিয়ে এমপি মাসুদ সাঈদী শারদীয় দুর্গোৎসবে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকরণ, ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং চাঁদাবাজি বন্ধে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ দপ্তরে আকস্মিক পরিদর্শন চালিয়ে কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা তদারকি করেন তিনি। পাশাপাশি নির্বাচনী এলাকায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজের গুণগত মান যাচাই, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে যোগদান, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ এবং মসজিদে মুসল্লিদের সঙ্গে মতবিনিময়সহ ব্যাপক গণসংযোগ করেন।
নিজের সফর ও উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে মাসুদ সাঈদী এমপি বলেন, “আমার পিতা শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর অসমাপ্ত উন্নয়নকাজগুলো সম্পন্ন করার লক্ষ্যেই আমি রাজনীতিতে এসেছি এবং জনগণ আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন। কাজের তাগিদে এলাকার বাইরে থাকলেও সবসময় এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করি। নির্বাচনী এলাকার তিনটি উপজেলার চলমান উন্নয়নকাজ আমি নিজে তদারকি করছি এবং নতুন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহে নিয়মিত যোগাযোগ রাখছি। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহযোগিতা নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।”
এদিকে সংসদ সদস্যের এমন ব্যতিক্রমী ও নিবিড় মাঠপর্যায়ের তৎপরতায় পিরোজপুর-১ আসনের সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, অতীতে নির্বাচনের পর এভাবে কোনো জনপ্রতিনিধিকে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে সুখ-দুঃখের খোঁজ নিতে কিংবা সরকারি কাজের জবাবদিহিতা চাইতে দেখা যায়নি।
স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ জানান, মাসুদ সাঈদী কেবল একজন সংসদ সদস্য হিসেবেই নয়, বরং একজন প্রকৃত অভিভাবক হিসেবে নির্বাচনী এলাকাকে আগলে রেখেছেন। তাঁর এই নিয়মিত সফর ও তৎপরতার ফলে স্থবির হয়ে পড়া উন্নয়নমূলক কাজগুলো আবার গতি ফিরে পেয়েছে।
উল্লেখ্য, পিরোজপুর-১ আসনকে একটি আধুনিক ও মডেল নির্বাচনী এলাকা হিসেবে গড়ে তুলতে একাধিক বড় প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চলছে। এর মধ্যে পিরোজপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, টুঙ্গিপাড়া থেকে নাজিরপুর হয়ে পিরোজপুর পর্যন্ত রেললাইন সংযোগ এবং গোপালগঞ্জ-পাটগাতি হয়ে পিরোজপুর সড়ককে চার লেনে উন্নীতকরণ অন্যতম। অবহেলিত এই জনপদ মাসুদ সাঈদীর হাত ধরে উন্নয়নের এক নতুন দিগন্তে পদার্পণ করবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় সর্বস্তরের মানুষের।
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজনীতি | ১৯ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৯ অক্টোবর, ২০২৬
মাগুরা | ১৯ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।