এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে আন্তঃ ঢেউখালী ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে রাফসান স্মৃতি সংঘকে ২-০ গোলে পরাজিত করে শিরোপা জিতেছে ঠাকুরডাঙ্গী যুব সংঘ। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার বাবরচর উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। স্থানীয় সামাজিক সংগঠন 'অগ্রযাত্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশন' এ টুর্নামেন্টের আয়োজন করে। এর আগে গত ১২ অক্টোবর আটটি দলের অংশগ্রহণে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়েছিল। ফাইনাল ম্যাচটি ঘিরে পুরো মাঠজুড়ে স্থানীয় বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতি ও ব্যাপক উন্মাদনা দেখা যায়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. শাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, সাবেক সভাপতি মো. মোখলেসুর রহমান খান, ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. বাবুল মুন্সী এবং ঢেউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, “যেখানেই ফুটবল, সেখানেই হাজার হাজার মানুষের আবেগ। ফুটবল আমাদের প্রাণের সঙ্গে মিশে আছে এবং এটি আমাদের সংস্কৃতিরই একটি অংশ। আর দর্শকরাই এ ফুটবলের প্রাণ।”
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে মাদকের সর্বনাশা ছোবলে আমাদের তরুণ ও যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাই আমাদের সন্তানেরা খেলাধুলা, পড়াশোনা এবং সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বেড়ে উঠুক। সুস্থ শরীর ও সুন্দর সমাজ গঠনে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির পরিকল্পনা নিয়ে কাজ চলছে। এছাড়া খেলাধুলাকে যেন তরুণরা সম্মানজনক পেশা হিসেবে বেছে নিতে পারে, সেজন্য খেলোয়াড়দের নিয়মিত বেতন-ভাতার আওতায় আনারও উদ্যোগ নেওয়া হচ্ছে।”
মার্চ ১১, ২০২৪
এপ্রিল ৭, ২০২৫
এপ্রিল ৬, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজনীতি | ১৯ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৯ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৯ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক | ১৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।