এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র এবং যুব সমাজের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. শহিদুল ইসলাম বাবুলের পক্ষে এই মহতী উদ্যোগ গ্রহণ করেন কাজাখস্তান প্রবাসী ফরহাদ ওহাব আকন।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের মোলামেরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে শীতবস্ত্র ও ক্রীড়া সামগ্রী তুলে দেন প্রবাসীর পিতা ও সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল ওহাব আকন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি গর্বিত যে আমার ছেলে সুদূর প্রবাসে থেকেও দেশের মাটি ও মানুষের কথা ভুলে যায়নি। গরীব-দুঃখী মানুষ যেন শীতের প্রকোপ থেকে রক্ষা পায়, সেই চিন্তা থেকেই তার এই উদ্যোগ। পাশাপাশি এলাকার যুব সমাজ যাতে মরণব্যাধি মাদকের করাল গ্রাস থেকে দূরে থাকে এবং সুস্থ বিনোদনে যুক্ত হতে পারে, সেজন্য যুবকদের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।”
উল্লেখ্য, আয়োজক ফরহাদ ওহাব আকন বাংলাদেশ কাজাখস্তান কমিউনিটির সভাপতি এবং দেশটির একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। তার সাথে আলাপকালে জানা যায়, আর্তমানবতার সেবায় তার এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শীতবস্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসীর মা ফরিদা বেগম। এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির সদস্য সিকদার নাজমুল হাসান রাজু ও মাসুদুর রহমান, সদরপুর কৃষক দলের সদস্য সচিব আসাদ মৃধা এবং জাফর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মনোরম এই অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মনিরুজ্জামান মনির।
এপ্রিল ৩, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ৩ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।