এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
বঙ্গভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।
ফরিদপুরবাসীর ভালোবাসা, শ্রদ্ধা ও শুভেচ্ছার নিদর্শন হিসেবে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে জেলা পরিষদের পক্ষ থেকে তাঁর হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে আন্তরিক অভিনন্দন জানানো হয়।
এ সময় ফরিদপুরের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে রাষ্ট্রপতির প্রতি গভীর শুভকামনা ও অভিনন্দন জ্ঞাপন করেন প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। তিনি রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।
রাষ্ট্রপতিও ফরিদপুরবাসীর এই উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জেলার সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন।