এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসনে ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় যুবসমাজ, শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ।
পূর্বঘোষণা অনুযায়ী বুধবার (১ জুলাই) সকাল ১০টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি থাকলেও বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে তা নির্ধারিত সময়ে আয়োজন করা সম্ভব হয়নি। পরে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রায় আধাঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। দ্রুত এই সমস্যা সমাধানে কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মো. হোসাইন, মো. সাজ্জাদ হোসেন, মো. সাইফ আব্দুল্লাহ, মো. জাহীদ হোসাইন ও মুশফিক হাসান সাইফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অক্টোবর ২৮, ২০২৫
নভেম্বর ৭, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ১৭ আগস্ট, ২০২৬
জাতীয় | ১৭ আগস্ট, ২০২৬
জাতীয় | ১৭ আগস্ট, ২০২৬
মাগুরা | ১৭ আগস্ট, ২০২৬
বরিশাল | ১৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।