এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর-৪ আসনের সীমানা জটিলতা নিরসনের দাবিতে আন্দোলন করে দীর্ঘ ১৭৫ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন ইউপি চেয়ারম্যান ম ম সিদ্দিক মিঞা (৫৭)। কারাগার থেকে বের হওয়ার পর ফরিদপুর জেলা কারাগারের ফটকে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ওই আসনের বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
রোববার (৮ মার্চ) দুপুরে ফরিদপুর জেলা কারাগার থেকে মুক্তি পান সিদ্দিক মিঞা। তিনি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে, গত বছরের ১৩ সেপ্টেম্বর রাতে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ তাকে আটক করে এবং একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে গড়ে ওঠা জোরালো আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন সিদ্দিক মিঞা।
কারাগার থেকে মুক্তির পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সিদ্দিক মিঞা তার আইনি সহায়তা ও সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এ বিষয়ে বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আন্দোলনের সময় যারা গ্রেপ্তার হয়েছিলেন, তাদের আইনি সহায়তার মাধ্যমে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই সিদ্দিক মিঞার মুক্তি নিশ্চিত করা হয়েছে। বাকিদের মুক্তির জন্যও আমাদের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
উল্লেখ্য, গত বছরের ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ফরিদপুর-৪ আসনের দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিলে স্থানীয়রা এর প্রতিবাদে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। পরবর্তীতে উচ্চ আদালতের রায়ে ইউনিয়ন দুটি পুনরায় ফরিদপুর-৪ আসনের সঙ্গে যুক্ত হয়। যার ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই এলাকার ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।
সেপ্টেম্বর ৩, ২০২৫
অক্টোবর ১৩, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
রাজধানী | ৮ জুন, ২০২৬
কুষ্টিয়া | ৮ জুন, ২০২৬
পিরোজপুর | ৮ জুন, ২০২৬
খাগড়াছড়ি | ৮ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ৮ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।