এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা গ্রামের এক দরিদ্র দম্পতির ঘরে জন্ম নেওয়া ১৮ মাস বয়সী শিশু মেশিংওয়াং মারমা এখন মৃত্যুর সাথে লড়াই করছে। জন্মের পর থেকেই হার্টের জটিল রোগে আক্রান্ত এই শিশুটির জীবন বাঁচাতে প্রয়োজন ৪ লক্ষ টাকা, যা জোগাড় করা তার দিনমজুর বাবার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, থুইসাচিং মারমা ও চিংওয়াংউ মারমার কোলজুড়ে আসা শিশু মেশিংওয়াং জন্মের পর থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছিল। উন্নত চিকিৎসার জন্য গত ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তাকে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌসের অধীনে পরীক্ষা-নিরীক্ষা করার পর শিশুটির হার্টে জটিল রোগ ধরা পড়ে। চিকিৎসক তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় নিয়ে অস্ত্রোপচারের পরামর্শ দেন।
পরবর্তীতে উন্নত চিকিৎসার লক্ষ্যে গত ৯ জানুয়ারি ২০২৬ তারিখে তাকে চট্টগ্রাম অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে এবং সবশেষ গত ২২ জানুয়ারি ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়ে যাওয়া হয়। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তারিকুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা শেষে জানিয়েছেন, শিশুটির জীবন বাঁচাতে দ্রুত অস্ত্রোপচার করা ছাড়া আর কোনো বিকল্প নেই।
অপারেশন ও আনুষঙ্গিক ওষুধপত্রসহ পুরো চিকিৎসার জন্য প্রায় ৪ লক্ষ টাকা প্রয়োজন। এখন পর্যন্ত জমানো সব টাকা চিকিৎসার পেছনে ব্যয় করে নিঃস্ব হয়ে পড়েছেন বাবা থুইসাচিং মারমা। একমাত্র সন্তানকে বাঁচাতে তিনি এখন সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের দ্বারে দ্বারে ঘুরছেন।
কান্নাজড়িত কণ্ঠে শিশুটির বাবা থুইসাচিং মারমা বলেন, "আমার ছোট্ট সন্তানটি ঠিকমতো শ্বাস নিতে পারছে না। ডাক্তার বলেছেন দ্রুত অপারেশন না করলে তাকে বাঁচানো কঠিন হবে। আমাদের যা ছিল সব দিয়ে এ পর্যন্ত চিকিৎসা চালিয়েছি। এখন অপারেশন করার মতো সামর্থ্য আমার নেই। আপনাদের সামান্য সহযোগিতাই পারে আমার সন্তানকে নতুন জীবন দিতে।"
একটি নিষ্পাপ শিশুকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করতে হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের সাহায্যের আবেদন জানিয়েছে পরিবারটি।
সাহায্য পাঠানোর ঠিকানা ও মাধ্যম:
বিকাশ নম্বর: ০১৮১১-০১০৯৯৭ (থুইসাচিং মারমা)
যোগাযোগ: ০১৮১১-০১০৯৯৭
ঠিকানা: গ্রাম: কুকিমারা, ওয়াগ্গা ইউনিয়ন, কাপ্তাই, রাঙ্গামাটি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।