এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটি কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক নুরুল আবছার রচিত ব্যতিক্রমধর্মী ইংরেজি শেখার বই ‘ইংলিশ বুস্টার’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বইটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার মো. আলিফ উল্লাহ (শিক্ষা), বিএন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বইটি লিসেনিং, স্পিকিং, প্রনান্সিয়েশন, প্রেজেন্টেশন ও গ্রামারসহ ইংরেজি ভাষার নানাবিধ দক্ষতা অর্জনে সহায়ক হবে। বিশেষ করে চ্যাপ্টার অনুযায়ী একজন শিক্ষার্থী যদি এটি নিয়মিত অনুশীলন করে, তবে ভবিষ্যতে ইংরেজিতে সাবলীলতা অর্জনে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
বইটির লেখক প্রভাষক নুরুল আবছার জানান, ‘ইংলিশ বুস্টার’ কেবল একটি প্রথাগত পাঠ্যবই নয়, বরং এটি একটি আধুনিক লার্নিং সিস্টেম। বইটির বিশেষত্ব হলো এতে সংযুক্ত কিউআর (QR) কোড। শিক্ষার্থীরা এই কোড স্ক্যান করে সরাসরি নেটিভ স্পিকারদের ভয়েস শুনে সঠিক উচ্চারণ ও স্বাভাবিক টোন রপ্ত করতে পারবে। যা তাদের লিসেনিং ও স্পোকেন দক্ষতাকে আরও উন্নত করবে।
বইটিতে সাধারণ গ্রামার ও ভোকাবুলারির পাশাপাশি ডিবেটিং, অ্যাংকরিং, আইইএলটিএস স্পিকিং, ফ্রিল্যান্সিং, এমনকি ক্রিকেট ও ফুটবল কমেন্টারির মতো বৈচিত্র্যময় বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া বিসিএস ও উচ্চতর শিক্ষার ভাইভা প্রস্তুতির জন্যও এতে বিশেষ মডেল যুক্ত করা হয়েছে। বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শিখতে ইচ্ছুক সব বয়সী মানুষের জন্য বইটি উপযোগী করে তৈরি করা হয়েছে।
মোড়ক উন্মোচনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কলেজ শাখার সমন্বয়ক মো. কামরুল আলম, মাধ্যমিক শাখার সমন্বয়ক মো. মাহফুজুল হকসহ কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ।
আধুনিক প্রযুক্তিনির্ভর এই বইটি ইংরেজি ভীতি দূর করে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
রাজধানী | ৮ জুন, ২০২৬
কুষ্টিয়া | ৮ জুন, ২০২৬
পিরোজপুর | ৮ জুন, ২০২৬
খাগড়াছড়ি | ৮ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ৮ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।