কাপ্তাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

রিপণ মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
৮ সেপ্টেম্বর, ২০২৬ ৫:০০ পিএম
শেয়ার করুন:
কাপ্তাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের ‘কিন্নরী’ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. দিলদার হোসেন এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঁখি তালুকদার।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রায়হানুল ইসলাম বলেন, একটি সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। নিরক্ষরতা দূর করে সমাজের সর্বস্তরে শিক্ষার আলো পৌঁছে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় অন্যান্য বক্তারা সাক্ষরতার হার বৃদ্ধি, গুণগত শিক্ষার প্রসার এবং সামাজিক সচেতনতা গড়ে তুলে একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।