এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কোনোভাবেই থামছে না অবৈধ মাটি কাটা ও বিক্রির মহোৎসব। উপজেলার রামনগর ইউনিয়নের গজগাহ গ্রামের মধ্যপাড়া এলাকায় পুকুর খননের আড়ালে অবাধে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় মাটি ব্যবসায়ী হারুন খার বিরুদ্ধে। এর ফলে গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গজগাহ গ্রামের নবীন শেখের একটি পুকুর খননের কথা বলে ভেকু (খননযন্ত্র) দিয়ে গভীর থেকে মাটি কাটা হচ্ছে। সেই মাটি বড় বড় ট্রলি গাড়িতে করে উপজেলার বিভিন্ন স্থানে চড়া দামে বিক্রি করছেন ব্যবসায়ী হারুন খা। গত রবিবার (৩ মে) দিনব্যাপী ওই এলাকায় সরেজমিনে এমন দৃশ্য দেখা গেছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ দিন ধরে হারুন খা উপজেলার বিভিন্ন এলাকায় এভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের সিন্ডিকেট চালিয়ে আসছেন। ভারী ট্রলি চলাচলের কারণে গ্রামীণ কাঁচা-পাকা রাস্তাগুলো চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। ধুলোবালিতে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি রাস্তা দেবে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে। এতে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ সাধারণ পথচারীদের যাতায়াতে চরম নাভিশ্বাস উঠেছে।
এ বিষয়ে অভিযুক্ত মাটি ব্যবসায়ী হারুন খা নির্লিপ্ত কণ্ঠে বলেন, “মাটি কাটা ও বালু উত্তোলনই আমার পেশা। মূলত জীবিকার তাগিদেই আমি এই কাজ করি।”
জনদুর্ভোগের বিষয়ে জানতে চাইলে নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। অবৈধভাবে মাটি কাটা ও রাস্তা নষ্ট করার বিরুদ্ধে আমরা আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।”
এদিকে, ফসলি জমি ও রাস্তাঘাট রক্ষায় এই অবৈধ মাটি কাটা চক্রের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত এবং কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
মার্চ ১৬, ২০২৫
জুন ৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।