এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৬নং তালমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ খাইরুজ্জামান মোল্লা। তিনি ইউনিয়নের গহেরপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
খাইরুজ্জামান মোল্লা নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া দীর্ঘদিন ধরে তিনি এলাকায় বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। স্থানীয়দের মতে, তার পিতা মরহুম মকবুল হোসেন জীবদ্দশায় অত্যন্ত পরোপকারী ও জনদরদী মানুষ ছিলেন। পিতার সেই জনসেবার আদর্শকে বুকে লালন করেই খাইরুজ্জামান মোল্লা সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
নির্বাচনী আগ্রহের বিষয়ে জানতে চাইলে খাইরুজ্জামান মোল্লা বলেন, “আমি আমৃত্যু সাধারণ মানুষের সেবা করতে চাই। ইউনিয়নবাসীর সুখ-দুঃখে আমি অতীতেও পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই। এলাকার মানুষের অনুরোধ ও ভালোবাসায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। আমি ইউনিয়নবাসীর দোয়া, আশীর্বাদ ও সমর্থন প্রত্যাশী।”
এলাকার সচেতন ভোটারদের মতে, খাইরুজ্জামান মোল্লা দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের পাশে থেকে বিশ্বস্ততা অর্জন করেছেন। সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ তাকে একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য সম্ভাব্য প্রার্থী হিসেবে সাধারণ মানুষের মাঝে পরিচিত করে তুলেছে। তবে আসন্ন নির্বাচনের চূড়ান্ত ফলাফল ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন স্থানীয় ভোটাররা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
কুমিল্লা | ১৯ জুন, ২০২৬
ফরিদপুর | ১৯ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।