এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা নিয়ে ফরিদপুরে মহালয়া ও তর্পণ উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেবীপক্ষের সূচনালগ্নের এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বইছে উৎসবমুখর পরিবেশ।
আয়োজক সূত্রে জানা গেছে, শনিবার (১০ অক্টোবর) ভোরে মহালয়া ও তর্পণের মূল আনুষ্ঠানিকতা পরিচালনা করবে ফরিদপুরের ঐতিহ্যবাহী সংগঠন ‘টিম দুর্গতিনাশিনী’। এদিন প্রত্যুষে শহরের শ্রীধাম শ্রীঅঙ্গন ও আঙিনার ঘাটে চণ্ডীপাঠ, ভক্তিমূলক গীতিআলেখ্য এবং প্রয়াত পূর্বপুরুষদের স্মরণে তর্পণ অনুষ্ঠিত হবে।
এর আগে শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ফরিদপুর শহরের পুরান কালীবাড়িতে মহালয়াকেন্দ্রিক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে টিম দুর্গতিনাশিনীর চণ্ডীপাঠ ও গীতিআলেখ্যের পাশাপাশি নৃত্য সংগঠন ‘নৃত্যালয়’-এর পরিবেশনায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অন্যদিকে, ‘শারদীয় সংঘ’-এর উদ্যোগে শুক্রবার বিকেল থেকেই শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। এই আয়োজনে রাত ৮টায় টিম দুর্গতিনাশিনীর পরিবেশনায় চণ্ডীপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
এ ছাড়া মহালয়া ও তর্পণ উপলক্ষে ফরিদপুর শহরের বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে চণ্ডীপাঠ, ধর্মীয় আলোচনা এবং ভক্তিমূলক সংগীতানুষ্ঠানের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার ক্ষণগণনা ও দেবীপক্ষের সূচনা হয়। সনাতন ধর্মাবলম্বীরা এই পুণ্যলগ্নে জল ও তিল দান করে প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ করেন। চণ্ডীপাঠ ও শাস্ত্রীয় আচারের মধ্য দিয়ে ভক্তদের মাঝে ছড়িয়ে পড়ে দেবী দুর্গার মর্ত্যে আগমনের বার্তা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১০ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১০ অক্টোবর, ২০২৬
নীলফামারী | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।