এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর পাংশায় একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।
শুক্রবার (৯ অক্টোবর) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে পাংশা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করে এসআরবি-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর একটি দল।
এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বিষ্ণুপুর এলাকায় বিশেষ অভিযান চালায় আভিযানিক দল। তল্লাশিকালে স্থানীয় একটি আমবাগানে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। পরবর্তীতে সেগুলো নিরাপদে জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উদ্ধার হওয়া এসব ককটেল দিয়ে বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অস্ত্র-গোলাবারুদের মজুত, পরিবহন ও ব্যবহার ঠেকাতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি।
সেপ্টেম্বর ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১০ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১০ অক্টোবর, ২০২৬
নীলফামারী | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।