এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ফরিদপুর-৩ (সদর) আসনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হয়েছে এবং স্বতন্ত্র এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর এবং ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া প্রমুখ।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুর-৩ আসন থেকে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই শেষে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়। তবে স্বতন্ত্র প্রার্থী মোরশেদুল ইসলাম আসিফের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হলেন:
১. নায়াব ইউসুফ আহম্মেদ – বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
২. মো. আবদুত তাওয়াব – বাংলাদেশ জামায়াতে ইসলামী
৩. আরিফা আক্তার বেবি – জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)
৪. মো. রফিকুজ্জামান মিয়া – বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)
৫. কে. এম. ছরোয়ার – ইসলামী আন্দোলন বাংলাদেশ
এদিকে, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল ও যাচাই-বাছাইয়ের ধারাবাহিকতায় আগামীকাল ৩ জানুয়ারি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ফরিদপুর-৪ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।