এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বুধবার দুপুরে নিজ বাসভবনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু দলীয় নেতা–কর্মীদের প্রতি অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিশৃঙ্খলা পরিহারের আহ্বান জানান। তিনি বলেন, “মারামারি, হানাহানি ও কাইজা বন্ধ করে দলের শক্তি বাড়াতে হবে। এলাকায় কারও ওপর হামলা নয়; বরং সবার সঙ্গে ভালো আচরণ করে তাদের ভোট দলের পক্ষে আনতে হবে।”
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দলের ভেতরে ক্ষুদ্র দ্বন্দ্ব-সংঘাত সংগঠনকে দুর্বল করে দেয়। তাই সবাইকে পারস্পরিক সহযোগিতা ও শৃঙ্খলার মধ্য দিয়ে দলের পক্ষে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লস্করদিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তারা মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান, বিএনপি নেতা তৈয়াবুর রহমান, যুবদল নেতা হেলাল উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতা–কর্মীরা।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।