ফরিদপুরে রিয়েল ন্যাচার লিমিটেডের বিশেষ প্রশিক্ষণ ও উদযাপন অনুষ্ঠান: সেবিকা ঝর্ণা রানীকে সম্মাননা
ফরিদপুরে স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান ‘রিয়েল ন্যাচার লিমিটেড বাংলাদেশ’-এর উদ্যোগে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ও সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শহরের খোদাবক্স রোডের মারান আঠা কমিউনিটি সেন্টারে স্বাস্থ্য ও সৌন্দর্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাকিম জান্নাতুল ফেরদাউসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্তার হোসেন আকাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসক ফাউন্ডেশন জেলা কমিটির চেয়ারম্যান জাহিদুজ্জামান, ডা. আশিকুর রহমান বাবু, ডা. আসমা আক্তার এবং ডা. আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ কর্মশালা পরিচালনা করেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর হাকিম খাদেমুল ইসলাম রেজা। তিনি তার বক্তব্যে বলেন, রিয়েল ন্যাচার লিমিটেড কেবল চিকিৎসা সেবাই নয়, বরং মানুষের জীবনমান ও স্বাস্থ্যের টেকসই উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক জীবনযাত্রায় ভেষজের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি সবাইকে প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে আর্তমানবতার সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সেবিকা ঝর্ণা রানী সরকারকে সম্মাননা প্রদান করা হয়। ‘ভেষজ খান, সুস্থ থাকুন’—এই মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা ভেষজ চিকিৎসার গুরুত্ব এবং এর গুণগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও বিশেষ সেলিব্রেশন অনুষ্ঠিত হয়।
What's Your Reaction?
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ