এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর–২ আসনে দলীয় প্রার্থীর পক্ষে মাঠ সংগঠনের কার্যক্রম শক্তিশালী করতে নগরকান্দার ফুলসুতি ইউনিয়ন বিএনপির ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় ফুলসুতি বাজারে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন মাসুদুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর–২ আসনের মনোনীত এমপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুর ঘনিষ্ঠ সহযোগী, সাবেক ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারা মোল্লা, সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, যুবদল নেতা হেলাল উদ্দিন হেলাল, জাসাসের সাবেক সহসভাপতি জহির উদ্দিন চৌকদার, ফুলসুতি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, তাতীদল নেতা বাবুল মাস্টার, বিএনপি নেতা মমরেজসহ স্থানীয় ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।
নেতারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুর পক্ষে মাঠে থেকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ২১ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২১ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২১ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ২১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।