এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হাছিবুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাদমান সাকীব এবং বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল হক।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে তারা সরাসরি মাঠে উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শাদমান সাকীব বলেন, প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে, যাতে কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা বা নাশকতার সুযোগ না থাকে। তিনি জানান, এখন পর্যন্ত বিজয়নগরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে চলছে।
তিনি আরও বলেন, ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। অনেকেই ঈদের আনন্দের মতো আনন্দঘন পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছেন। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তুষ্ট ও আনন্দিত।
পরিদর্শনকালে কর্মকর্তারা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয় রয়েছে এবং নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা আশ্বাস দেন।
সামগ্রিকভাবে বিজয়নগরে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
মার্চ ১০, ২০২৫
এপ্রিল ১২, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৩০ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ৩০ জুন, ২০২৬
ইসলাম | ৩০ জুন, ২০২৬
জাতীয় | ৩০ জুন, ২০২৬
ফরিদপুর | ৩০ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।