এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুর উপজেলায় ট্রলি দুর্ঘটনায় ইয়াকুব শেখ (১৯) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার যশপুর ঈদগাহ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াকুব উপজেলার বড়রিয়া গ্রামের মাদ্রাসা সংলগ্ন খালপাড় এলাকার সিদ্দিক শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে কয়েকটি ট্রলি রাস্তায় একে অপরকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য বেপরোয়া গতিতে পাল্লা দিচ্ছিল। একপর্যায়ে একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে যশপুর ঈদগাহের পাশে রাস্তার ধারের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ট্রলিতে থাকা ইয়াকুব শেখ গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন।
অন্যদিকে নিহতের পিতা সিদ্দিক শেখ জানান, রোববার সকালে তার ছেলে আলোকদিয়া বাগবাড়িয়া ইটভাটায় ট্রলি নিয়ে ইট আনতে যাচ্ছিল। পথে যশপুর সড়কে একটি শিশুকে সাইড দিতে গিয়ে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, "আমরা দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।"
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।